
কলকাতা, দার্জিলিং, শিলং, আগ্রা, কাশ্মীর — ভারতের যেকোনো জায়গায় ঘুরতে যেতে ট্যুরিস্ট ভিসার আবেদনে আমরা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সহায়তা করি।
IVAC প্রসেসিং ফি
৳১,৫০০
কত আগে আবেদন
৪–৬ সপ্তাহ
আবেদন কেন্দ্র
৫টি IVAC
অনলাইন ফর্ম পূরণ
indianvisa-bangladesh.nic.in-এ ট্যুরিস্ট ভিসার ফর্ম পূরণ করে ওয়েব ফাইল নম্বর নিন ও প্রিন্ট করুন
অ্যাপয়েন্টমেন্ট বুকিং
ivacbd.com-এ সুবিধাজনক IVAC ও তারিখ বেছে নিন — স্লট সীমিত, তাই আগেভাগে নিন
ডকুমেন্ট গুছিয়ে নিন
নিচের তালিকা অনুযায়ী সব কাগজপত্র মূল ও ফটোকপিসহ প্রস্তুত করুন
IVAC-এ সশরীরে জমা
প্রসেসিং ফি দিন, আঙুলের ছাপ ও ছবি দিন
পাসপোর্ট সংগ্রহ
passtrack.net-এ স্ট্যাটাস দেখে নির্ধারিত ডেলিভারি সময়ে পাসপোর্ট সংগ্রহ করুন
সর্বশেষ হালনাগাদ: ১৪ আগস্ট ২০২৬
ট্যুরিস্ট ভিসার আবেদন আপাতত এই ৫টি IVAC কেন্দ্রে জমা নেওয়া হচ্ছে।
ট্যুরিস্ট ভিসা কি এখন পাওয়া যাচ্ছে?
হ্যাঁ। প্রায় দুই বছর বন্ধ থাকার পর ২৮ জুন ২০২৬ থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন আবার নেওয়া শুরু হয়েছে।
কোন কোন IVAC-এ আবেদন করা যাবে?
আপাতত ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা — এই ৫টি কেন্দ্রে ট্যুরিস্ট ভিসার আবেদন জমা নেওয়া হচ্ছে। বাকি কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে চালু হবে।
ট্যুরিস্ট ভিসার খরচ কত?
IVAC প্রসেসিং ফি ৳১,৫০০ (all inclusive, অফেরতযোগ্য), যা ১০ আগস্ট ২০২৫ থেকে কার্যকর। আমাদের সার্ভিস চার্জ এর সাথে আলাদাভাবে যুক্ত হবে।
ব্যাংকে কত টাকা থাকতে হবে?
সাধারণত সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্টে জনপ্রতি ন্যূনতম ২৫,০০০ টাকা ব্যালেন্স দেখানো হয়। বিকল্প হিসেবে ন্যূনতম USD ২০০-এর ডলার এনডোর্সমেন্ট দেওয়া যায়, তবে সেটি জমা দেওয়ার ১ মাসের মধ্যে করা থাকতে হবে। ভ্রমণের খরচের তুলনায় ব্যালেন্স যুক্তিসঙ্গত হলে ভালো।
ট্যুরিস্ট ভিসার মেয়াদ কতদিন?
ট্যুরিস্ট ভিসার মেয়াদ ও এন্ট্রির ধরন আবেদনকারীর বয়স, ভ্রমণের ধরন ও পূর্ব ভ্রমণ ইতিহাসের উপর নির্ভর করে ভিন্ন হয়। স্টিকার ভিসা ইস্যুর তারিখ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করতে হয় — ভিসা হাতে পেয়ে মেয়াদ ও এন্ট্রি ভালো করে দেখে নিন।
ট্যুরিস্ট ই-ভিসা করা যায় কি?
না। বাংলাদেশি পাসপোর্টধারীরা ভারতের e-Visa সুবিধার আওতায় পড়েন না। অনলাইনে শুধু ফর্ম পূরণ হয় — আবেদন অবশ্যই সশরীরে IVAC-এ গিয়ে জমা দিতে হবে।
কত আগে আবেদন করা উচিত?
স্বাভাবিক সময়ে ভ্রমণের ৪–৬ সপ্তাহ আগে, আর পিক সিজনে (এপ্রিল–জুন, ঈদ, পূজা) ৮ সপ্তাহ আগে আবেদন করাই নিরাপদ। অ্যাপয়েন্টমেন্ট স্লট দ্রুত শেষ হয়ে যায়।
ফর্ম পূরণ, ডকুমেন্ট যাচাই ও অ্যাপয়েন্টমেন্ট বুকিং — সবকিছুতে আমরা পাশে আছি