মেডিকেল ভিসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো হাসপাতালের ইনভিটেশন লেটার। এটি কীভাবে পাবেন বিস্তারিত জানুন।
হাসপাতালের ইনভিটেশন লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার মেডিকেল ভিসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট।
কীভাবে পাবেন?
১. সরাসরি হাসপাতালে যোগাযোগ
Apollo, Fortis, Max সহ সকল বড় হাসপাতালের International Patient Department আছে। তাদের সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিন।
২. আমাদের মাধ্যমে
India Visa Helper BD-র মাধ্যমে হাসপাতালে যোগাযোগ করা অনেক সহজ। আমরা আপনার হয়ে হাসপাতালের সাথে যোগাযোগ করে দ্রুত ইনভিটেশন লেটার নিয়ে দিই।
লেটারে কী থাকে?
- রোগীর নাম ও পাসপোর্ট নম্বর
- চিকিৎসার ধরন
- অ্যাপয়েন্টমেন্টের তারিখ
- হাসপাতালের সীল ও স্বাক্ষর